ডাক টিকেট দিবসে স্মারক উন্মোচন

২৯ জুলাই, ২০২০ ১৬:০০  
ডাক টিকেট দিবস উদযাপনে স্মারক অবমুক্ত করেছে বাংলাদেশ ডাক বিভাগ। মঙ্গলবার (২৯ জুলাই) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়ালি এই স্মারক উন্মোচন করেন। অনুষ্ঠানে মোস্তাফা জব্বার বলেন, এই দিবসটি কেবল ডাক অধিদপ্তরের মধ্যে সীমাবদ্ধ না রেখে দিবসটিকে জাতীয় দিবস হিসেবে পালনের যৌক্তিকতা আছে। স্মারক এই ডাকাটিকেট কেবলই ইতিহাসের ধারক ও স্মারক নয়। এর মধ্য দিয়ে রাষ্ট্রের অস্তিত্ব তুলে ধরা হয়েছে যা সারা দুনিয়ায় আলোড়ণ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, আমাদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক। জনগণ স্বপ্ল দেখে আমাদের কাছে কাঙ্ক্ষিত সেবা পেতে। করোনা কালে ডাকঘর খোলা রাখা, চিকিৎসা সামগ্রী বিণামূল্যে পরিবহন করা, কৃষকের সবজি ও ফল বিণামূল্যে পরিবহন করা, ত্রাণ বিতরণ করা তথা জনগণের পাশে থাকার জন্য ডাক বিভাগকে ধন্যবাদ। পাশাপাশি ডাক বিভাগের মোবাইল ফাইনেন্সিয়াল সেবার অসাধারণ সফলতার প্রশংসা করেন। ভার্চুয়ালি সভায় আরো উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো: নূর-উর-রহমান, অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক এসএস ভদ্র।